আপনার যাকাতের অর্থ শুধু কারো একবেলার খাবারের ব্যবস্থা করে না, বরং একটি অচল সংসারের চাকা আবার সচল করে দিতে পারে। একটি পরিবার পেতে পারে নতুন করে বেঁচে থাকার আশা, শিশুরা ফিরে পেতে পারে শিক্ষা ও স্বপ্ন দেখার অধিকার, আর অসহায় মানুষগুলো খুঁজে পায় মর্যাদাপূর্ণ জীবনের পথ।
প্রতিষ্ঠালগ্ন থেকে আল-মুজাহিদ ফাউন্ডেশন দেশের দারিদ্র্য দূরীকরণে এবং টেকসই স্বাবলম্বীকরণে নিরলসভাবে কাজ করে আসছে।